শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর নিহত শিক্ষার্থীদের তালিকা: শিক্ষামন্ত্রী

২৪ জুলাই ২০২৪, ১২:২৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এ পরিস্থিতি পরিবর্তন হওয়ার পরই আমরা নিরূপণ করতে পারব কতজন শিক্ষার্থী মারা গেছে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, এবং্ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।

তিনি বলেন, যারা আন্দোলন করছে তাদের মধ্যে কতজন শিক্ষার্থী ছিল, দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিল এবং শিক্ষার্থীদের পেছনে কারা ছিল, সেটি এ মুহূর্তে নিরূপণ করা কঠিন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরে কাজ করব এবং তার আগেই আমরা একটি মূল্যায়ন করছি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে আন্দোলনে। যেটা দেখা যাচ্ছে–সেখানে কিছুটা আছে তথ্য, কিছুটা অপতথ্য আবার কিছুটা গুজব। এই তথ্যের বিভ্রাট ব্যবহার করেই জনগণকে বিভ্রান্ত করতে নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে এবং সেগুলোর যৌক্তিকতা প্রমাণের চেষ্টা চলছে।  

 
শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং বন্ধ…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬
ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬