বিএসির খণ্ডকালীন সদস্য হলেন ভারত-আবুধাবির গবেষকসহ ৪ জন

১০ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
নিয়োগ পাওয়া বিএসির খন্ডকালীন ৪ সদস্য

নিয়োগ পাওয়া বিএসির খন্ডকালীন ৪ সদস্য © টিডিসি ফটো

ভারত ও আবুধাবির গবেষক-অধ্যাপকসহ মোট চারজন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) খণ্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১) ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। 

তারা আগামী দু্ই বছর এই পদে দায়িত্ব পালন করবেন। তবে সরকার প্রয়োজনে নির্ধারিত সময়ের আগেই এই নিয়োগ বাতিল করতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

খণ্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের ব্যাঙ্গালোর ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (এনএএসি) উপদেষ্টা ও গবেষক ড. জগন্নাথ পাতিল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটির সদস্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, আবুধাবির জায়েদ ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. হাবিবুল হক খন্দকার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান।

এর আগে গত সেপ্টেম্বরে বিএসির পূর্ণকালীন সদস্য হিসেবে চারজনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তারা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গুলশান আরা লতিফা। অবসরপ্রাপ্ত সচিব ইসতিয়াক আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম কবীর। পূর্ণকালীন এসব সদস্য আগামী চার বছর এই পদে দায়িত্ব পালন করবেন। 

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা যা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং একাডেমিক প্রোগ্রাম প্রদানকারী সত্তাদের স্বীকৃতি প্রদান এবং মান নিশ্চিতকরণের দায়িত্ব পালন করে। কাউন্সিলটি ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭’-এর অধীনে প্রতিষ্ঠা করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ডজনখানেক শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার দাবি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি ভিসিকে ‘সাদা দলের’ সভাপতি বলায় প্রতিবাদ, তথ্য যাচাই হ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবার দোয়ায় দ্বিতীয় জীবন পেয়েছি, স্লিপার বাস থেকে বেঁচে ফেরা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9