পুরো রমজান বন্ধই থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ PM
সরকারি লোগো

সরকারি লোগো © সরকারি লোগো

দায়িত্ব নেওয়ার প্রথম দিনই দেশের সব বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সরকার। সে অনুযায়ী, আসন্ন রমজান মাসজুড়েই বন্ধই থাকছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

এ সিদ্ধান্ত জানিয়ে শিক্ষা প্রশাসনের দুই মন্ত্রণালয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সংশোধিত ছুটি তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংশোধিত এ তালিকা প্রকাশ করা হয়। 

এ তালিকা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক সব ধরনের বিদ্যালয়ে রমজানে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। তবে এদিন বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। এরমধ্যে দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ রয়েছে।

এর আগে মাদ্রাসা ও কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, পুরো রমজান বন্ধ থাকার কথা বলা হয়েছিল। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে ২৯ মার্চ।

ট্যাগ: লোগো
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬