মাদ্রাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরমপূরণের সময় বাড়ল

০৯ নভেম্বর ২০২৫, ০৯:৪১ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৪২ PM
রাজধানীর একটি মাদ্রাসার শ্রেণি কক্ষ

রাজধানীর একটি মাদ্রাসার শ্রেণি কক্ষ © সংগৃহীত

মাদ্রাসার অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফরমপূরণের সময় বাড়ানো হয়েছে। ফরম পূরণ চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। একইসঙ্গে অনলাইনে বোর্ড ফি জমা দেয়ার সময়ও ১৩ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ রবিবার (৯ নভেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি মাদরাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত সব মাদ্রাসার সুপারিটেনডেন্ট ও অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, কারিগরি সমস্যা এবং মাদরাসা প্রধানদের চাহিদার বিষয়ে বিবেচনায় দাখিল অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফরমপূরণের সময় আগামী ১৩ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। পরবর্তীতে আর সময় বৃদ্ধি করা হবে না।

জানা যায়, অনলাইনে বোর্ড ফি জমা ও অনলাইনে ফরমপূরণের সর্বশেষ তারিখ ১৩ নভেম্বর। বোর্ড ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবলমাত্র তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে।

এর আগে ৩০ অক্টোবর বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এ ফরম পূরণ চলে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬