স্কুল-কলেজে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এই উপজেলায়

১৯ আগস্ট ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০২:১৫ PM
উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত © সংগৃহীত

স্কুল-কলেজসহ উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার উপজেলার আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা ইনোভেশন, আইসিটি, যৌন নিপীড়নের বিষয়ে অভিযোগ গ্রহণের নিমিত্তে উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্র জানা গেছে, সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল-কলেজে মাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব রাখেন। পরে সবাই উপস্থিত সবাই এ বিষয়ে মতামত দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, ‘সম্প্রতি আমাদের পাশের উপজেলা মহেশপুরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েক দিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজকের সভায় সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।’

মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজল্যুশন সব স্কুল-কলেজে পাঠানো হবে বলে জানিয়েছেন ইউএনও।

 

 

আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬