যশোর শিক্ষা বোর্ডে একাদশে ৯৬৫ আসন কমেছে

০১ আগস্ট ২০২৫, ০৭:৪৯ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১০:৫৭ PM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ডে একাদশ শ্রেণিতে ৯৬৫ আসন কমেছে। আর  নতুন করে পাঠদানের অনুমতি পেয়েছে তিন শিক্ষা প্রতিষ্ঠান। এবার মোট ৫৮৯ কলেজে একাদশ শ্রেণির আসন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ১২৯। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান।

কলেজ পরিদর্শক জানান, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ডের ৫৮৬ কলেজে আসন সংখ্যা ছিল ২ লাখ ২১ হাজার ৯৪টি। এর মধ্যে ভর্তি হয় ১ লাখ ২৮ হাজার ১৪৪ শিক্ষার্থী। খালি ছিল ৯২ হাজার ৯৫০ আসন। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৫৮৯ কলেজে  শিক্ষা বোর্ড থেকে একাদশ শ্রেণির আসন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ১২৯। গত শিক্ষাবর্ষের তুলনায় ৯৬৫ আসন কমেছে।

তিনি জানান, ২ লাখ ২০ হাজার ১২৯ আসনের মধ্যে বিজ্ঞানে ৪৩ হাজার ৮৩১, মানবিকে ১ লাখ ২৮ হাজার ২৮১ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ৪৮ হাজার ১৭ আসন রয়েছে। এ আসনের মধ্যে একাদশে নতুন করে ভর্তির অনুমতি পাওয়া তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০৯ আসন যুক্ত করা হয়েছে। এ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান  একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে পারবে। তিনটি শিক্ষা প্রতিষ্ঠান হলো যশোর কালেক্টরেট স্কুল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল ও সাতক্ষীরা কমার্স কলেজ। যশোর কালেক্টরেট স্কুল একাদশ শ্রেণির বিজ্ঞান শিক্ষায় ৭০ আসনে শিক্ষার্থী ভর্তির অনুমতি পেয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ১২০ আসনে ও সাতক্ষীরা কমার্স কলেজ মানবিক ও বিজ্ঞান শাখায় ৩০০ শিক্ষার্থী ভর্তির অনুমতি পেয়েছে।

তিনি আরো জানান, যশোর শিক্ষা বোর্ডের  ৫৮৯ কলেজের ২ লাখ ২০ হাজার ১২৯ আসনের মধ্যে যশোর জেলার ১১৮ কলেজে আসন ৪০ হাজার ৩৯৫, বাগেরহাটের ৪৫ কলেজে আসন ১৬ হাজার ১১০, চুয়াডাঙ্গার ২৫ কলেজে আসন ১১ হাজার ৮৩৮, ঝিনাইদহের ৭৫ কলেজে আসন ২৮ হাজার ৩৯১, খুলনার ১০১ কলেজে আসন ৩৯ হাজার ৩০৫, কুষ্টিয়ার ৭০ কলেজে আসন  ২৫ হাজার ৬০০, মাগুরার ৩৭ কলেজে আসন ১২ হাজার ৯৭০, মেহেরপুরের ২০ কলেজে আসন ৭ হাজার ৮৩০, নড়াইলের ২৫ কলেজে আসন  ১০ হাজার ৯০, সাতক্ষীরার ৭৪ কলেজে আসন  ২৭ হাজার ৬০ ।

কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান বলেন, ২০২৪ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীর মধ্যে জেনারেল শাখার পাশাপাশি কারিগরি ও মাদ্রাসায় ভর্তি হয়। সেই কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে খালি ছিল ৯২ হাজার ৯৫০ আসন।  একই কারণে  যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন কয়েকটি কলেজ স্বেচ্ছায় বোর্ডে আবেদন করে একাদশ শ্রেণির আসন কমিয়ে নিয়েছে। তাই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ৯৬৫ আসন কমেছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9