এইচএসসি’র বিভাগ পরিবর্তনের সুযোগ রবিবার পর্যন্ত

২৮ জুলাই ২০২২, ০৬:০৫ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিলের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এজন্য নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে আবেদন করতে হবে।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকে শুরু হয়েছে। যা আগামী রবিবার (৩১ জুলাই) পর্যন্ত চলবে।

আরও পড়ুন: ঢাবির রোকেয়া হলে অমুসলিম ছাত্রীদের প্রার্থনা কক্ষ উদ্বোধন 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীগণ স্ব স্ব কলেজে তার চাহিদা মোতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইটে লগইন করে অনলাইনে শিক্ষার্থীর চাহিদা মোতাবেক সংশোধনী সম্পন্ন করবে।

এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের প্রয়োজনীয় ফি শিক্ষার্থীদের নিকট থেকে গ্রহণ করে সোনালী সেবার মাধ্যমে জমা দিবেন। অতঃপর বোর্ডের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলী কলেজ কর্তৃপক্ষ অনলাইনে দেখতে
পারবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিষয় পরিবর্তনের ফি ২০০ টাকা। বিভাগ/গ্রুপ পরিবর্তনের জন্য ৮০০ টাকা এবং ভর্তি বাতিলের জন্য ৬০০ টাকা পরিশোধ করতে হবে। শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোন ফি লাগবে না।

এসএসসি-এইচএসসির সময় ৪০ লাখ বছর জাতির জীবন থেকে চলে যাচ্ছে
  • ১৩ অক্টোবর ২০২৬
বছরের পর বছর ‘প্রভাষক’ থাকার অভিযোগ শিক্ষকদের, নোট নিতে বলল…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় ব্যবস্থা নিবে সরকার: জাহেদ উর রহ…
  • ১৩ অক্টোবর ২০২৬
কর্মচারী নিয়োগ দেবে একশনএইড বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬