শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জোর করে টিসি দেওয়া যাবে না: শিক্ষাবোর্ড

২৫ জানুয়ারি ২০২২, ০৮:০১ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © সংগৃহীত ছবি

পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীকে জোর করে ছাড়পত্র (টিসি) দিতে পারবে না শিক্ষাপ্রতিষ্ঠান। এই নির্দেশনার ব্যত্যয় হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অকৃতকার্য বা শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক ছাড়পত্র (টিসি) প্রদান করছে। যা তাদের এখতিয়ার বহির্ভূত। ছাড়পত্র দেওয়ার এখতিয়ার শুধুমাত্র বোর্ডের।

আর পড়ুন: ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ১৬০৩৩ জন শনাক্ত

এতে আরও বলা হয়, কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে আগের শ্রেণিতে রেখে যথাযথ শিক্ষাদানের মাধ্যমে মান উন্নয়নের ব্যবস্থা করতে হবে। শৃঙ্খলাভঙ্গকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে ছাড়পত্রের (টিসি) অনুমতি নিতে হবে।

এসব বিষয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

 

ভারতে ফুটবল বিশ্বকাপ দেখানো নিয়ে জটিলতা কাটছে, অনুমতি পাওয়া…
  • ৩১ মে ২০২৬
‘আপনি টাকা খেয়েছেন, এটা আমি বলিনি’, ফোনকলে হাসনাতকে জেলা পর…
  • ৩১ মে ২০২৬
সিনিয়র নার্স নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ৬ জুন পর্যন্ত
  • ৩১ মে ২০২৬
রাতে চারটি পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন, নিঃস্ব …
  • ৩১ মে ২০২৬
ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস খুলছে কাল
  • ৩১ মে ২০২৬
দ্বিতীয় দল হিসেবে টানা শিরোপা ধরে রাখার কীর্তি গড়ল পিএসজি
  • ৩১ মে ২০২৬