চট্টগ্রাম বোর্ডে ৪৭ শিক্ষার্থীর ভর্তি বাতিল

২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৪ PM
চট্টগ্রাম বোর্ডে ৪৭ শিক্ষার্থীর ভর্তি বাতিল

চট্টগ্রাম বোর্ডে ৪৭ শিক্ষার্থীর ভর্তি বাতিল © সংগৃহীত

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত ৪৭ শিক্ষার্থীর একাদশ শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের নিজস্ব আবেদন এবং সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদের সুপারিশের ভিত্তিতে বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

আজ সোমবার (২৪ আগস্ট) কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী, বাতিল হওয়া শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বরও কার্যকর না থাকার কথা জানা যায়।

অফিস আদেশে দেখা যায়, বাতিল হওয়া শিক্ষার্থীরা ২০২৩-২৪, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এবং তারা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিল। আবেদন ও কলেজের সুপারিশ যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬