বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা বদরুন্নেসা কলেজে

২০ আগস্ট ২০২৬, ০৮:২২ PM
 ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা আগামী ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে এই পরীক্ষা শুধু ঢাকা মহানগরীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ১৩ জুলাইয়ের পদার্থবিজ্ঞান ১ম পত্র (বিষয় কোড-১৭৪), হিসাববিজ্ঞান ১ম (বিষয় কোড-২৫৩) পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্র (বিষয় কোড-১২১) বিষয়ের পরীক্ষায় যে সব পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারেননি, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে তাদের নিজ নিজ কেন্দ্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন সে তাদের পরীক্ষা আগামী ২৪ আগস্ট সোমবার সকাল ১০টায় ঢাকা মহানগরীর কেন্দ্র ঢাকা-৫১, কেন্দ্র কোড-১১৮, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশিবাজার, চকবাজার, ঢাকা-এ অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের আগামী ২৪ আগস্ট পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আগে অর্থাৎ সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেয়ার জন্য অনুরোধ করা হলো। 

এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু বলেন, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৩টি জেলা থাকলেও পরীক্ষায় অংশগ্রহণের জন্য আশেপাশের জেলাগুলোর মাত্র ২২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাই একটি কেন্দ্রে পরীক্ষা নিলেও শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬