এসএসসির খাতা চ্যালেঞ্জে নতুন নিয়ম, আবেদন যেভাবে

০৮ আগস্ট ২০২৬, ০৮:৪২ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য প্রতিবারের মতো এবারও থাকছে ফল পুনঃনিরীক্ষার সুযোগ। পুনঃনিরীক্ষণের জন্য ফল প্রকাশের পর দিন থেকে এক সপ্তাহ সময় পাবেন শিক্ষার্থীরা। তবে এবার পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) বরিশাল শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। তবে এ বছর পরিবর্তন এসেছে আবেদন পদ্ধতিতে। 

আগে টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হতো। ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা লাগবে, তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হতো। পিন নম্বর দিয়ে ইয়েস লিখে এসএমএস দিলে নম্বর থেকে টাকা কেটে নিতো।

নতুন নিয়মে এসএমএসর বদলে ওয়েবসাইটে প্রবেশ করে ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে শিক্ষার্থীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে। তবে আবেদনের নিয়মাবলি পরে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬