এইচএসসির ফল ৯ নভেম্বরের মধ্যে

০৮ আগস্ট ২০২৬, ০৮:২০ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা বাদ রেখেই শেষ হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আগামী ৯ নভেম্বরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

শনিবার (৮ আগস্ট) সকালে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র এবং বিকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। এদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল ও বিএমটির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে আগেই। তবে বন্যা এবং জলাবদ্ধতার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে। ৯ সেপ্টেম্বর থেকে ৬০ দিন হিসাব করলে আগামী ৯ নভেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হবে।’

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে ফরম পূরণ করেছে। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬