এসএসসির ফল নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভা কাল

০৫ আগস্ট ২০২৬, ০৩:৩৩ PM
শিক্ষার্থীদের উচ্ছ্বাস

শিক্ষার্থীদের উচ্ছ্বাস © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সভায় বসছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে ফল দেখার পদ্ধতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
    
বুধবার (৫ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল সভার সিদ্ধান্ত অনুযায়ী ফল দেখার পদ্ধতি জানানো হবে। তবে মোটামুটি আগের পদ্ধতিই বহাল থাকছে।

এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ৬ আগস্ট দুটি সভা অনুষ্ঠিত হবে। একটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে, অন্যটি ঢাকা শিক্ষা বোর্ডে। আমাদের বোর্ডে এই সভায় এসএসসি ও সমমান পরীক্ষা ফল এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন নিয়ে আলোচনা করা হবে। 

এর আগে, এক নোটিশে সভায় উপস্থিত থাকার জন্য সব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪তম সভা আগামী ৬ আগস্ট বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান। এ সভায় কমিটির সব সদস্যকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো হয়েছে।

সভার আলোচ্যসূচিতে রয়েছে- বিগত ২৬ জুলাইয়ের ৫৭৩তম সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়করণ; এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশ সম্পর্কিত আলোচনা, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন সম্পর্কে আলোচনাসহ অন্যান্য বিষয়। 

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • ২৯ অক্টোবর ২০২৬
রাবি শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পর…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী গ্রেপ্তার
  • ২৯ অক্টোবর ২০২৬
শিক্ষা শেষ করেও যখন প্রথম চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে, তখন …
  • ২৯ অক্টোবর ২০২৬
সহপাঠীর ধর্ষণ মামলা, কারাগারেই পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন …
  • ২৯ অক্টোবর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ
  • ২৯ অক্টোবর ২০২৬