আজকের এইচএসসিতে অনুপস্থিত ২২ হাজার, বহিষ্কার কত   

২৯ জুলাই ২০২৬, ০৭:২৩ PM
 পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ২২ হাজার ১৪৭ পরীক্ষার্থী। এছাড়া নকল, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে এসব বোর্ডে ১৪ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। 

আজকের পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, আজ নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়গুলোর পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লাখ ২ হাজার ৫৫২ জন। ১ হাজার ৬২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৭ লাখ ৮০ হাজার ৪০৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২২ হাজার ১৪৭ জন পরীক্ষার্থী। তবে ময়মনসিংহ বোর্ডে আজ বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, আজকের পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৬ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, দিনাজপুর বোর্ডে ১ জন করে ও যশোর বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে ৫ হাজার ৪৪৩, রাজশাহী বোর্ডে ৩ হাজার ১১৬, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৯০৮, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৫৫, যশোর বোর্ডে ২ হাজর ৪৪৪, সিলেট বোর্ডের ১ হাজার ৫১৭, বরিশাল বোর্ডে ১ হাজার ৭৩৭, দিনাজপুর বোর্ডে ২ হাজার ৪২০ ও ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৫০৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।  

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাঁচটি বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৪০১ জন পরীক্ষার্থী। এই বোর্ডে বহিষ্কৃত ৭ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে আজ ই-মর্কেটিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৪৭ জন শিক্ষার্থী। এই বোর্ডে আজ কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি। 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬