এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

১৪ জুলাই ২০২৬, ১০:৫১ PM
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ © সংগৃহীত

তিন ঘণ্টার টানা বর্ষণে সৃষ্ট কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ। তিনি জানান, পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই কেন্দ্রের পরবর্তী সব পরীক্ষা ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এবং ভোগান্তির ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বোর্ডের অধীনে মোট ১৯৩টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে শুধুমাত্র কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সোমবার (১৩ জুলাই) অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশের সময় সাময়িক দুর্ভোগের মুখে পড়েন।’ 

‘আমাদের তথ্য অনুযায়ী, কলেজ ক্যাম্পাসে চলমান নির্মাণকাজের মালামাল এবং প্রবেশপথে তৈরি হওয়া গর্তের কারণে একজন পরীক্ষার্থী পানিতে পড়ে যান। পরে তার অভিভাবক শুকনো কাপড় নিয়ে এলে তিনি স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে সক্ষম হন এবং নির্ধারিত পরীক্ষা সম্পন্ন করেন।’

পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় বলেও জানান শিক্ষাবোর্ড চেয়ারম্যান। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনকে অবহিত করার পর তাদের গাড়ি, নৌকা ও ভ্যানের মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিক্ষাবোর্ডের পিকআপভ্যান ব্যবহার করেও পরীক্ষার্থীদের পারাপারের ব্যবস্থা করা হয়। বোর্ডের চার জন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি, সমন্বয় এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বৃষ্টিজনিত কারণে বিলম্বে কেন্দ্রে পৌঁছানো এবং সময় নষ্ট হওয়া পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়।’

আহসান পারভেজ আরও বলেন, ‘পরীক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের চলমান পরীক্ষার বাকি অংশ ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে পরীক্ষার্থীদের দ্রুত অবহিত করতে নোটিশও প্রকাশ করা হয়েছে। তবে অতিবৃষ্টিজনিত এই সাময়িক দুর্ভোগের জন্য আন্তরিক দুঃখপ্রকাশ করছি আমরা। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ও পূর্বপ্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণে সতর্ক থাকবো।’

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নে শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, ‘জরুরি সভা থাকায় ঢাকায় যেতে হয়েছে আমাকে। তাই এ বিষয়ে পুরোপুরি ধারণা নেই আমার। সংবাদপত্র পড়ে বিস্তারিত জানাতে পারবো।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন প্রমুখ।

হাসিনাকে ফেরাতে হলে অপরাধ হতে হবে অন্তত ১ বছর জেল, ‘রাজনৈতি…
  • ১৫ নভেম্বর ২০২৬
বই পড়ায় ১০২ দেশের মধ্যে ৯৭তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950