বন্যায় ভাসছে সিলেটও, শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে সিদ্ধান্ত

১০ জুলাই ২০২৬, ০৪:০৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৭:৫৯ PM
কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা ও সিলেট শিক্ষা বোর্ডের লোগো

কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা ও সিলেট শিক্ষা বোর্ডের লোগো © টিডিসি সম্পাদিত

বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে সিলেট বিভাগেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ কারণে শনিবার (১১ জুলাই) সিলেট শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে মিটিংয়ে বসেছে আন্তঃশিক্ষা বোর্ড। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আজকের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো।

আজ শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

জানা গেছে, টানা তিন দিনের বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের চার জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। অন্যদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। এতে বিভাগজুড়ে বন্যার আশঙ্কা ও উদ্বেগ বাড়ছে।

এ ছাড়াও ভারি বৃষ্টির কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ‘শনিবারের পরীক্ষা নিয়ে আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। চট্টগ্রামের বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট বোর্ডের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আগামীকালের পরীক্ষা নিয়ে আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং মনিটরিং সেল খুলে আমরা বসে আছি। পরীক্ষা হবে কিনা এ বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি।’

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলেন, নিয়ম অনুযায়ী জেলা প্রশাসক (ডিসি) বন্যাপ্রবণ অঞ্চলের বিষয়ে একটি প্রতিবেদন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানাবেন এবং পরীক্ষা গ্রহণ করা যাবে কিনা সে বিষয়টির ব্যাপারেও পরামর্শও দেবেন। পরে বোর্ড চেয়ারম্যান আমাদের জানালে, আমরা মন্ত্রণালয়ের সঙ্গে পরীক্ষার বিষয়ে আলাপ করে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাব।

তিনি আরও বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি খারাপের দিকে রয়েছে। তবে রংপুর ও ময়মনসিংহ অঞ্চল থেকে এখনো কোনো ধরনের খারাপ পরিস্থিতির খবর আমরা পাইনি। আমরা সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের আপডেট দিচ্ছেন। 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সদস্য প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সিলেট বোর্ডের আগামীকালের পরীক্ষা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত সিলেট অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। আশা করছি পরীক্ষা হবে, তবে পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা নাও হতে পারে। তবে আমরা অপেক্ষা করছি। আপনাদের জানানো হবে।’

ইন্ডাকশন না ইনফ্রারেড কোন চুলায় খরচ কম?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে মাদক কারবারের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সারের গোডাউনে অভিযান, ছয় ব্যবসায়ীকে জরিমানা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
৩ দফায় দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির হলে গাঁজা সেবন, সরঞ্জামসহ ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬