এইচএসসি পরীক্ষা নিয়ে সভা ডাকল ঢাকা শিক্ষা বোর্ড

০৮ জুন ২০২৬, ০১:২২ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ডেকেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৫ ও ১৬ জুন বোর্ডের মিলনায়তনে (৪ নম্বর ভবনের ৭ম তলা) এ সভা অনুষ্ঠিত হবে। 

সোমবার (৮ জুন) বোর্ডের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে নেয়ার লক্ষ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সভাপতিত্বে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডের মিলনায়তনে (০৪ নং ভবনের ৭ম তলা) এ সভার আয়োজন করা হবে।

এতে বলা হয়, সভায় প্রধান অতিথি থাকবেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। বিশেষ অতিথি থাকবেন সচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার। মতবিনিময় সভায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (প্রতিনিধি নয়) উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার সংশ্লিষ্টদের অংশগ্রহণে মতবিনিময় সভা আগামী ১৫ জুন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকা মহানগর, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার জন্য নির্ধারিত মতবিনিময় সভা ১৬ জুন একই সময়ে অনুষ্ঠিত হবে। 

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬