এইচএসসির প্রবেশপত্র বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জেলায় কবে

০৮ জুন ২০২৬, ১১:৫৫ AM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © ফাইল ফটো

২০২৬ সালের এইচএসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র গ্রহণ করবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না।

এতে বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি নিজেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হন, তাহলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। তিনি তাঁর কেন্দ্রাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করবেন।

এতে আরও বলা হয়, প্রবেশপত্র যাচাই শেষে কোনো ধরনের ত্রুটি, কম বা বেশি পাওয়া গেলে তা সংশোধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ১৮ থেকে ২৫ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক)-এর কাছে নির্ধারিত ছকে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে পরবর্তীতে পরীক্ষায় কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের ওপর বর্তাবে বলে সতর্ক করা হয়েছে।  

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী,  টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র আগামী ১৫ জুন বিতরণ করা হবে।  ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হবে আগামী ১৬ জুন।  

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬