এইচএসসি পরীক্ষার হলে সিসিটিভি নিয়ে বোর্ডের নির্দেশনা সংক্রান্ত আদেশ স্থগিত

০২ জুন ২০২৬, ০৪:৪৩ PM
 পরীক্ষার হলে সিসিটিভি

পরীক্ষার হলে সিসিটিভি © টিডিসি সম্পাদিত

চলতি বছরের এইচএইসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সংক্রান্ত আদেশ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রসমূহের সিসি টিভির DVR/NVR-এর সাথে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি/ থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যসমূহ প্রেরণ সংক্রান্ত পত্র নং ঢাবো/পনি/৭৬৫, তারিখ: ০১/০৬/২০২৬ নির্দেশক্রমে স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, সোমবার (২ জুন) বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছিল, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রসমূহের সিসি টিভির DVR/NVR-এর সাথে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের তথ্যসমূহ জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ কারণে নিম্নেবর্ণিত তথ্যসমূহ আগামী ৮ জুনের মধ্যে [email protected] মেইলে প্রেরণ করতে হবে।’

নির্দেশনায় আরও বলা হয়, ‘সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ)। যেসকল শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাতে হবে। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।’ 

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9