এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডের

০১ জুন ২০২৬, ০৩:৪৫ PM , আপডেট: ০১ জুন ২০২৬, ০৩:৪৭ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

চলতি বছরের এইচএইসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী সিসিটিভি এবং ট্রেজারির সাথে যুক্ত ব্যক্তিদের ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডে পাঠাতে হবে।

সোমবার (০১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বোর্ড জানিয়েছে,  এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রসমূহের সিসি টিভির DVR/NVR-এর সাথে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের তথ্যসমূহ জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ কারণে নিম্নেবর্ণিত তথ্যসমূহ আগামী ৮ জুনের মধ্যে [email protected] মেইলে প্রেরণ করতে হবে।’

নির্দেশনায় আরও বলা হয়, ‘সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ)। যেসকল শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর পাঠাতে হবে। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।’

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের, কিনছে প…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ষার আগেই পরিষ্কার হবে চট্টগ্রামের ১৬০০ কি.মি. ড্রেন : সং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9