এসএসসির উত্তরপত্র মূল্যায়নে জটিলতার শঙ্কা, পরীক্ষকদের কঠোর নির্দেশনা বোর্ডের

০৫ মে ২০২৬, ০১:২৩ PM
 উত্তরপত্র ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

উত্তরপত্র ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নিয়োগপ্রাপ্ত পরীক্ষকদের অনেকেই নির্ধারিত সময়ে উত্তরপত্র সংগ্রহ করছেন না। এতে উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রমে বিলম্ব ও জটিলতার সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ পরিস্থিতিতে পরীক্ষকদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে বোর্ড। 

মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র মূল্যায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ইটিআইএফভুক্ত (eTIF) শিক্ষকদের পরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, নিয়োগপ্রাপ্ত অনেক পরীক্ষক নির্ধারিত তারিখে বোর্ড থেকে উত্তরপত্র গ্রহণ করতে উপস্থিত হচ্ছেন না। এর ফলে উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রমে বিলম্ব ও জটিলতার সৃষ্টি হবে, যা পরীক্ষার সামগ্রিক ফলাফল প্রকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে।

নিয়োগপ্রাপ্ত পরীক্ষকদের উদ্দেশে বলা হয়েছে, বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হয়ে অবশ্যই উত্তরপত্র গ্রহণ করবেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করবেন।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে উত্তরপত্র গ্রহণে ব্যর্থ হলে তা দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের পরীক্ষকদের উত্তরপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

উপর্যুক্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। সেইসঙ্গে বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  

ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার হলেন জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান, তার আগে দিল…
  • ০২ অক্টোবর ২০২৬
মক্কা-মদিনা লক্ষ্য করে ৯ বছরে তিনবার হামলা চালিয়েছে হুথিরা:…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জ…
  • ০২ অক্টোবর ২০২৬
খরচ জোগাতে নিঃস্ব পরিবার, টাকার অভাবে থমকে যাওয়ার শঙ্কায় চব…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬