যশোর বোর্ড 

পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত আলো ও বৈদ্যুতিক পাখা সচল রাখার নির্দেশ

০২ মে ২০২৬, ১২:৩২ PM
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোয় পর্যাপ্ত আলো সরবরাহ ও বৈদ্যুতিক পাখা সচল রাখার জন্য কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, যাতে করে বৈরী আবহাওয়ার কারণে ঝড়-বৃষ্টির সময়ে আলোর অভাবে পরীক্ষার হলে কোনোভাবে পরীক্ষার্থীদের অসুবিধা না হয়, সেদিকে নজর রাখতে হবে। বর্তমান সময়ে বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ করে ঝড়-বৃষ্টি হচ্ছে। ঝড়-বৃষ্টি হলে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সরবারহ বন্ধ করে দেয়। বিশেষ করে গ্রামাঞ্চলে ঝড়-বৃষ্টিতে বৈদ্যতিক ত্রুটির কারণে হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। যদি কোনো কেন্দ্রে এর বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে কক্ষে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে অনেক সমস্যায় পড়বে। কারণ পর্যাপ্ত আলো না থাকলে তারা ক্ষতিগ্রস্ত হবে। পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে পর্যাপ্ত আলোর সরবরাহ ও বৈদ্যুতিক পাখা সচল রাখার বিকল্প ব্যবস্থা করতে হবে কেন্দ্র সচিবদের।

চলতি বছরের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এ ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে পরীক্ষা শুরুর আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত এলইডি চার্জার বাল্ব, মোমবাতি, চার্জার লাইট, আইপিএস ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে। কোনো রকম বৈদ্যুতিক ত্রুটির কারণে অনাকাক্সিক্ষত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে কেন্দ্র সচিবদের নজর রাখতে হবে।  অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, সব উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুলিপি পাঠানো হয়েছে। বোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে এ চিঠি পাঠানো হয়েছে।

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬
রাতেই ঢাকায় আসছে রূপপুরের ইউরেনিয়াম
  • ০২ অক্টোবর ২০২৬
কেন এত ক্ষুব্ধ হয়েছিলেন মেজর আখতারুজ্জামান, জামায়াতের ৩৪ এম…
  • ০২ অক্টোবর ২০২৬
ছুটির দিনেও উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছ…
  • ০২ অক্টোবর ২০২৬