এইচএসসি

রাজধানীর একটি কেন্দ্র বাতিল

১১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ PM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

আসন্ন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা ইমপিরিয়াল কলেজ কেন্দ্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের অধ্যক্ষের গত ১৫ মার্চের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রটি বাতিলা করা হয়েছে। 

এদিকে এইচএসসি পরীক্ষায় নতুন কেন্দ্র অনুমোদন পেয়েছে পাঁচটি। কেন্দ্র পুনঃস্থাপন করা হয়েছে চারটি। শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নতুন অনুমোদন পাওয়া কেন্দ্রগুলো হলো- ঢাকা মহানগরের মাতুয়াইল হাজী আবদুল লতিফ ভূইয়া কলেজ, টাঙ্গাইলের চাপড়ী বহুমুখী গণ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কিশোরগঞে্জর থানেশ্বর স্কুল এন্ড কলেজ, শরীয়তপুরের শহীদ সিরাজ সিকদার ডিগ্রী কলেজ, মাদারীপুরের সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রী কলেজ।

পুনঃস্থাপন হওয়া কেন্দ্রগুলো হলো- নরসিংদীর নারায়নপুর রাবেয়া কলেজ, কিশোরগঞ্জের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ, মাদারীপুরের চরমুগরিয়া মহাবিদ্যালয়, রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজ।

‘বাংলা কিউআর’ নিয়ে বাকৃবিতে ‘মিট দ্য গভর্নর’ অনুষ্ঠিত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
‘কৃষি খাতে শ্রমশক্তির ৪৫% থাকলেও জিডিপির বড় অংশ আসে পোশাকশি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সংশোধিত সিলেবাস তৈরির পর অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের দিয়ে যাচাই কর…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে আন্দোলন অব্যাহত, নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে উত্তরা ইউনিভার্সিটি, আবেদন ৫ অক্টোবর পর্য…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬