জুনিয়র বৃত্তির ফল প্রকাশ, কোন বোর্ডে কতজন বৃত্তি পেলেন

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ PM
জুনিয়র বত্তি

জুনিয়র বত্তি © সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা ফল প্রকাশিত হয়েছে। বুধবার বেলা দেড়টার দিকেশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফল প্রকাশ করেন। প্রকাশিত ফল অনুযায়ী, সব বোর্ড মিলিয়ে মোট ২১ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী মেধা বৃত্তি, ৩৭ হাজার ২৬১ সহ সর্বমোট ৬৮ হাজার ৭৬৮ জন সাধারণ বৃত্তি পেয়েছে।

তালিকায় দেখা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি দেওয়া হয়েছে। এ বোর্ডে ৩৬২২ জন মেধা বৃত্তি এবং ৭৭৬২ জন সাধারণ বৃত্তি পেয়েছে। মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১১,৩৮৪।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী থেকে ১৯১৭ জন মেধা বৃত্তি এবং ৪১১০ জন সাধারণ বৃত্তি পেয়েছে; মোট ৬০২৭ জন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা থেকে ১৬৭১ জন মেধা বৃত্তি ও ৩৫৮১ জন সাধারণ বৃত্তি পেয়ে মোট ৫২৫২ জন শিক্ষার্থী বৃত্তির আওতায় এসেছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর থেকে ১৬৫৬ জন মেধা বৃত্তি ও ৩৫৪৯ জন সাধারণ বৃত্তি পেয়ে মোট ৫২০৫ জন বৃত্তি পেয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম থেকে ১২২৭ জন মেধা বৃত্তি ও ২৬৩০ জন সাধারণ বৃত্তি পেয়ে মোট ৩৮৫৭ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট থেকে ৯৮০ জন মেধা বৃত্তি ও ২০৫৭ জন সাধারণ বৃত্তি পেয়ে মোট ৩০১৭ জন বৃত্তিপ্রাপ্ত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল থেকে ৮৭০ জন মেধা বৃত্তি ও ১৮৬৫ জন সাধারণ বৃত্তি পেয়ে মোট ২৭৩৫ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর থেকে ১৮১০ জন মেধা বৃত্তি ও ৩৮৮১ জন সাধারণ বৃত্তি পেয়ে মোট ৫৬৯১ জন বৃত্তি পেয়েছে।

অন্যদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ থেকে ৯৬৭ জন মেধা বৃত্তি ও ২০৬৫ জন সাধারণ বৃত্তি পেয়ে মোট ৩০৩২ জন শিক্ষার্থী বৃত্তির আওতায় এসেছে।

বোর্ড
বোর্ডভিত্তিক বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage