এসএসসির কেন্দ্র তালিকা থেকে বাদ পড়ল যে ৬ প্রতিষ্ঠান

২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ PM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © সংগৃহীত

২০২৬ সাল থেকে এসএসসির কেন্দ্র তালিকা থেকে ৬টি প্রতিষ্ঠান বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশাসনিক কারণে ৫টি কেন্দ্র ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় একটি কেন্দ্র বাতিল করা হয়েছে। 

তালিকা থেকে বাদ পড়া ৬ কেন্দ্র হলো: 

হাজী এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় (প্রশাসনিক কারণে),

হাজী বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় (প্রশাসনিক কারণে),

রাওয়ান ইব্রনে রমজান স্কুল এন্ড কলেজ (প্রশাসনিক কারণে),

জয়নগর জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয় (প্রশাসনিক কারণে),

কামারখালী কামারখালী উচ্চ বিদ্যালয় (প্রশাসনিক কারণে),

লিয়াকত আলী স্মৃতি স্কুল এন্ড কলেজ (পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায়)।  

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা বের্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কেন্দ্র সংক্রান্ত বিষয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে লিখিত আকারে জানানোর জন্য বলা হলো। ৩১ ডিসেম্বরের পরে কোনো আবেদন নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সা…
  • ১৬ জুলাই ২০২৬
৩৯ বছরে এসেও ১৯ এর ফর্ম, রহস্য জানালেন মেসি
  • ১৬ জুলাই ২০২৬
ঢাকা-সিলেটে রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ও কুড়িগ্র…
  • ১৬ জুলাই ২০২৬
ব্রেইন ফগের কারণেই কি বারবার ভুলে যাচ্ছেন, জেনে নিন দূর করা…
  • ১৬ জুলাই ২০২৬
গোল করে আবেগাপ্লুত লাউতারো বললেন, ‘আমি এই গোল করার স্বপ্ন দ…
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেলের বাস্তবায়ন কয় ধাপে, মতামত দেবে না সচিব কমিটি
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence