৪৩ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা বাতিল, দেখুন তালিকা 

১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ PM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৪৩ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। তারা ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনান্তে ১০ জেলা থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ প্রত্যবেক্ষকদের প্রতিবেদন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের জবাব ইত্যাদি কমিটির সম্মানিত সদস্যগণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা- নিরীক্ষা করেন।

এতে আরও বলা হয়, প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন অনুযায়ী তাদের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা ২০২৫ মোতাবেক তাদের পরীক্ষা বাতিলের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।  

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬