২০২৬ সালের এইচএসসির প্রাইভেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, যারা বসতে পারবেন?

০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ছবি

২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থীদের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্বাচিত কলেজের তালিকা, রেজিস্ট্রেশনের পদ্ধতিসহ বিস্তারিত জানানো হয়েছে।

শিক্ষা বোর্ড বলেছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২১ এবং তৎপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। 

প্রাইভেট পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ অন্য যেকোনো তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। প্রত্যেক বিষয়ে পূর্ণমান ১০০ এবং সময় ৩ ঘণ্টা।

যেখানে বলা হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ২০২১ এবং তৎপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে।

রেজিস্ট্রেশনের জন্য যা যা অনুসরণ করতে হবে—

১. রেজিস্ট্রেশন নবায়ন ছাড়া প্রাইভেট পরীক্ষার্থীরা ২০২৬ সালের পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা ২০২৬–এ অংশগ্রহণ করতে পারবে। বোর্ড কর্তৃক প্রণীত পরীক্ষা পরিচালনার নিয়মাবলি প্রাইভেট পরীক্ষার্থীদের বেলায়ও প্রযোজ্য হবে।

২. প্রাইভেট পরীক্ষার্থীকে বোর্ড কর্তৃক নির্ধারিত নিম্নলিখিত যেকোনো একটি কলেজের মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে শিক্ষক, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীতে চাকরিরত ব্যক্তি এবং শারীরিক কিংবা দৃষ্টিপ্রতিবন্ধী প্রাইভেট পরীক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না।

৩. প্রাইভেট পরীক্ষার্থীরা যে কলেজের মাধ্যমে নিবন্ধনকৃত বা রেজিস্ট্রেশন করবে, সে কলেজের জন্য নির্ধারিত কেন্দ্রে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো অবস্থায়ই কেন্দ্র পরিবর্তন করা যাবে না।

৪. প্রাইভেট পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে। যে সমস্ত বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যতীত), সে বিষয় বা বিষয়সমূহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রাইভেট পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না।

৫. বোর্ডের কোনো কর্মচারী কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে ইচ্ছা করলে নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাংলাদেশের অন্য যেকোনো বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

৬. প্রাইভেট পরীক্ষার্থীদের বোর্ড কর্তৃক নির্ধারিত কলেজের অধ্যক্ষের নিকট ১৫.১২.২০২৫ থেকে ৩০.১২.২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় ফি, অন্যান্য দলিলাদিসহ সাদা কাগজে আবেদন করতে হবে।

৭. প্রাইভেট পরীক্ষার্থীপ্রতি তালিকাভুক্তি ফি ১০০ টাকা মাত্র এবং ২১.১২.২০২৫ থেকে ০৫.০১.২০২৬ তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন (eSIF) করতে হবে। পূরণকৃত অনলাইন (eSIF) তালিকা ও মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করে ১১.০১.২০২৬ তারিখের মধ্যে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, মূল নম্বরপত্র তালিকার ক্রমানুসারে সাজিয়ে দিতে হবে।

৮. প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে ১৫.০১.২০২৬ তারিখে গ্রহণ করতে হবে এবং উক্ত শাখা থেকে একই সঙ্গে PROBLEMATIC PRINT OUT সংশোধনের নিমিত্তে গ্রহণ করতে হবে।

৯. PROBLEMATIC PRINT OUT–এ প্রয়োজনীয় সংশোধন করে ২০.০১.২০২৬ তারিখে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে এবং উক্ত শাখায় যোগাযোগ করে ফরম পূরণের পূর্বে সংশোধিত অবশিষ্ট রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে হবে।

১০. প্রাইভেট পরীক্ষার্থীদের নির্বাচনী (Test) পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ অন্য যেকোনো তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা দিতে হবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় ৩ ঘণ্টা।

১১. প্রাইভেট পরীক্ষার্থীদের পরীক্ষার পূর্বে বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে নির্ধারিত কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। উক্ত রেজিস্ট্রেশন শুধু ১ বছরের জন্য বলবৎ থাকবে।

১২. প্রাইভেট পরীক্ষার্থীদের গৃহীত বিষয়সমূহ পাঠ্যসূচিতে উল্লিখিত গুচ্ছ মোতাবেক হতে হবে। গুচ্ছবহির্ভূত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

১৩. প্রাইভেট পরীক্ষার্থীদের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বিজ্ঞপ্তি মোতাবেক সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট পরীক্ষার ফি জমা দিতে হবে।

১৪. নির্বাচিত প্রাইভেট পরীক্ষার্থীরা বোর্ডের পরীক্ষাসংক্রান্ত নিয়মাবলি মেনে চলতে বাধ্য থাকবে। কোনো কারণ না দেখিয়ে যেকোনো পরীক্ষার্থীর আবেদন ফরম বাতিল করার ক্ষমতা বোর্ড সংরক্ষণ করে।

যে যে কলেজে প্রাইভেট পরীক্ষা দেওয়া যাবে—কবি নজরুল সরকারি কলেজ; সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ; ভাসানটেক সরকারি কলেজ; বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ; সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ; সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ; সরকারি দেবেন্দ্র কলেজে, মানিকগঞ্জ; সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুর; সরকারি নরসিংদী কলেজ, নরসিংদী; সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ; সরকারি কুমুদিনী কলেজ, টাঙ্গাইল; নাগরপুর সরকারি কলেজ, নাগরপুর, টাঙ্গাইল; সরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুর; সরকারি শরীয়তপুর কলেজ, শরীয়তপুর; সরকারি মাদারীপুর কলেজ, মাদারীপুর; সরকারি রাজবাড়ী কলেজ, রাজবাড়ী; সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ এবং শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, আবুধাবি।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9