জুনিয়র বৃত্তি পরীক্ষায় ঢাকা মহানগরসহ ১৩ জেলার কেন্দ্র তালিকা প্রকাশ

১৯ নভেম্বর ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৭ PM
লোগো

লোগো © সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কেন্দ্র তালিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। রোববার (১৯  নভেম্বর) ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর ৫টি বিষয়ের ওপর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯) বিষয়ে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান (১২৭), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে ৫০ নম্বর করে পরীক্ষা হবে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিব, পরীক্ষক, কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। পরীক্ষার দিন কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট ও শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরীক্ষার আসন দেখতে ক্লিক করুন জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র 

প্রকাশিত তালিকায় ঢাকা মহানগরী ছাড়াও রয়েছে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি …
  • ০৭ অক্টোবর ২০২৬
সংবাদ প্রকাশ করায় চিকিৎসক বললেন—ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ১১…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
  • ০৭ অক্টোবর ২০২৬
দেশী-বিদেশী পর্যটক টানতে কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসব্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল, সুযোগ পাচ্ছে বাদ পড়া…
  • ০৭ অক্টোবর ২০২৬