এসএসির মূল সনদপত্র বিতরণ শুরু ৯ নভেম্বর, কোন জেলায় কবে

০৩ নভেম্বর ২০২৫, ০৫:২৫ PM
লোগো

লোগো © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদপত্র বিতরণ শুরু হবে আগামী ৯ নভেম্বর। এটি চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত। রবিবার (৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত এই দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের ৪ নং ভবনের ৫ম তলায় অবস্থিত সনদ শাখা থেকে এই নম্বরপত্র বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ নভেম্বর ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করতে পারবে। ১০ নভেম্বর মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, ১১ নভেম্বর গাজীপুর ও কিশোরগঞ্জ, ১২ নভেম্বর মাদারীপুর ও শরীয়তপুর, ১৩ নভেম্বর ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ, ১৬ নভেম্বর নারায়ণগঞ্জ ও নরসিংদী এবং ১৭ নভেম্বর টাঙ্গাইল ও ঢাকা জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করতে পারবে।

এতে আরও বলা হয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রাধিকারপত্র, উত্তীর্ণ শিক্ষার্থীর বিভাগভিত্তিক তালিকা এবং তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষর জমা দিয়ে মূল সনদপত্র সংগ্রহ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সিদ্ধান্তের কপি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনপত্রে কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক।

এসব কাগজ ছাড়া কোনো অবস্থাতেই মূল নম্বরপত্র বিতরণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।     

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী
  • ২৬ আগস্ট ২০২৬
কেন গ্রেপ্তার হলেন এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
  • ২৬ আগস্ট ২০২৬
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৬ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপ গ্রুপে আর পাঠানো লাগবে না স্ক্রিনশট, যুক্ত হচ্…
  • ২৬ আগস্ট ২০২৬
আজ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৬ আগস্ট ২০২৬
ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬