একাদশের ফল প্রকাশের পর ওয়েবসাইট ডাউন, যা বলছে বোর্ড

২০ আগস্ট ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৯:০৬ AM
ফলের ওয়েবসাইট

ফলের ওয়েবসাইট © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) এ ফল প্রকাশ করা হয়।

এদিকে, ফল প্রকাশ করার পরপরই ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একসঙ্গে কয়েক লাখ ইউজার ওয়েবসাইটে প্রবেশ করায় ওয়েবসাইট ডাউন হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ টিমের সঙ্গে যোগাযোগ করে এটি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী সুমাইয়া আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফল প্রকাশের খবর পাওয়ার পর আমি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করি। কিন্তু বারবার লোডিং দেখাচ্ছে, ফল দেখতে পারছি না। এতে দুশ্চিন্তার মধ্যে আছি।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬