শিক্ষার্থীদের দিয়ে এসএসসির গণিতের খাতা দেখানো, ৪ শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ

২০ জুলাই ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৯:২৭ PM
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে রেজাল্টে অসন্তুষ্ট শিক্ষার্থীদের ফল পুনঃনিরীক্ষণ করার আবেদনও শেষ হয়েছে। তবে রবিবার (২০ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে এসএসসির খাতা শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করেছে। এ অভিযোগে ৪ শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে বোর্ড। 

রবিবার (২০ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত চারটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   

কারণ দর্শানোর নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন রাজধানীর সেন্ট যোসেফস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মহসীন আলামীন (পরীক্ষক কোড-২২০৯), রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমীরময় মন্ডল (পরীক্ষক কোড-২১১৩), ঢাকার নবাবগঞ্জের মুন্সীনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক (পরীক্ষক কোড-২৭৪৯) ও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. সাখাওয়াত হোসাইন আকন (পরীক্ষক কোড-১১০১)

তাদের মধ্যে মহসীন আলামীনের বিরুদ্ধে উচ্চতর গণিত, সমীরময় মন্ডল ও আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে গণিত ও মো. সাখাওয়াত হোসাইন আকনের বিরুদ্ধে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।    

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার উল্লিখিত বিষয়সমূহের উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্তি ভরাট করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়। এ ধরনের কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। 

এতে আরও বলা হয়, পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক/পরীক্ষক ব্যতীত অন্য কোন ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোন সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট/পূরণ করানো বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের ব্যাখ্যা চেয়ে চার শিক্ষককে কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সেন্ট গ্রেগরীর, পরীক্ষা ১৩ সে…
  • ২৭ আগস্ট ২০২৬
গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা-লুট, বিচার দাবিতে ব্যবসায়ী…
  • ২৭ আগস্ট ২০২৬
রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬