এক বোর্ডেই ফল পুনর্নিরীক্ষার আবেদন প্রায় এক লাখ, কোন বিষয়ে কত?

১৯ জুলাই ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:১৩ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ফলাফল নিয়ে অসন্তুষ্ট হয়ে প্রায় এক লাখ শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছেন। আবেদনকারীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় ফল পুনর্নিরীক্ষার জন্য মোট ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৭১ হাজার ৩৪, অর্থাৎ এক বছরের ব্যবধানে আবেদন বেড়েছে ২১ হাজার ৮২৯।

বোর্ড জানিয়েছে, আগামী এক মাসের মধ্যেই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে খাতা পুনর্মূল্যায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, “অসন্তুষ্ট শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে প্রতিটি বিষয়ে আলাদা করে নিরীক্ষা করা হচ্ছে। খাতা পুনর্মূল্যায়নে নির্ধারিত প্রক্রিয়া ও সময়সীমা অনুসরণ করে দ্রুতই ফল প্রকাশ করা হবে।”

কোন বিষয়ে কত আবেদন
ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বোর্ডে সবচেয়ে বেশি পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে গণিত বিষয়ে। ১০৯ কোডের গণিতে ৪২ হাজার ৯৩৬ জন ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮, ভূগোল ও পরিবেশে ৩ হাজার ১৫৪, ইসলাম ও নৈতিক শিক্ষায় ১৬ হাজার ৭৯৮, হিন্দু-বৈাদ্ধ-খ্রিস্টানে যথাক্রমে এক হাজার ৩১৮, ২৮ এবং ২৪ জন, উচ্চতর গণিতে ৯ হাজার ৭৭৮, বিজ্ঞানে ৬ হাজার ৯৪৯, কৃষি শিক্ষায় ৩ হাজার ৭৭৫, পদার্থ বিজ্ঞানে ১৬ হাজার ২৩৩, রসায়নে ১৪ হাজার ৪৭২, জীববিজ্ঞানে ১১ হাজার ৭৮৪, পৌরনীতি ও নাগরিকতায় এক হাজার ১৯৬, অর্থনীতিতে ৯৪০, ব্যবসায় উদ্যোগে ২ হাজার ৭৮৪, হিসাববিজ্ঞানে ২ হাজার ৫৫২, চারু ও কারু কলায় ৬, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১৪ হাজার ৫১৯, গার্হস্থ্য বিজ্ঞানে ৮৩৬, ফিন্যান্স ও ব্যাংকিং ৪ হাজার ৪৫৭, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় এক হাজার ৮৪৩ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৭৯০ জন ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন।

ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9