আগামী বছরের এসএসসি-এইচএসসি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি জরুরি নির্দেশনা বোর্ডের

১৯ জুলাই ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৩:০৭ PM
ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © ফাইল ছবি

আগামী বছরের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ এবং সেগুলো শিক্ষার্থীদের মাঝে যথাসময়ে বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

শনিবার (১৯ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

জরুরি নির্দেশনায় বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময়ে শিক্ষা বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হলেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছে তা যথাসময়ে বিতরণ না করে পরীক্ষা শুরুর কিছুদিন পূর্বে, কোন কোন ক্ষেত্রে এক দিন পূর্বে শিক্ষার্থীদের কাছে বিতরণ করে থাকে। ফলে ভুলবশত কোন শিক্ষার্থীর ফরম পূরণ না হলেও সময় স্বল্পতার কারণে সে সকল শিক্ষার্থীর ফরম পূরণ করা সম্ভব হয় না।

অনেক প্রতিষ্ঠানে বোর্ড কর্তৃক বিষয় খোলার অনুমোদন না থাকলেও অননুমোদিত বিষয়ে শিক্ষার্থীদের ভর্তি করে। কিন্তু রেজিস্ট্রেশন এবং ফরম পূরণের সময় প্রতিষ্ঠান কর্তৃক তাদের অনুমোদিত বিষয়ে রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে থাকে। যেহেতু শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর পূর্বের দিন রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র দেয়া হয় সেহেতু সময় স্বল্পতা এবং পরীক্ষার প্রশ্নপত্র স্থানীয় প্রশাসনের নিরাপত্তা হেফাজতে থাকায় বোর্ডের পক্ষে অননুমোদিত বিষয়ে ফরম পূরণ করে প্রবেশপত্র দেয়া সম্ভব হয় না। ফলে শিক্ষার্থীরা চরম মানসিক যন্ত্রণার শিকার হয় এবং তাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়ে।’

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ‘২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন করতে হবে। বিলম্ব ফিসহ ফরম পূরণের নির্ধারিত তারিখ শেষ হওয়ার পর কোন অবস্থাতেই শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেয়া হবে না। তাই ২০২৬ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য পর্যাপ্ত সময় দেয়া হবে।

শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র গ্রহণের এক সপ্তাহের মধ্যে তা পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময়ে বিতরণ না করায় কোন জটিলতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬