২০২৬ সালের এইচএসসির সিলেবাস নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি

১৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© লোগো

২০২৫ সালে এইচএসসি পরীক্ষা ও সমমানের তারিখ এখনও প্রকাশ করেনি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে এরমধ্যে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সময়সূচি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিভ্রান্তিকর এ অপ-তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কিত চিঠি প্রচারিত হয়েছে, যা ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত নয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমার স্বাক্ষর ও সিল নকল করে লেখা একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কোন সিলেবাসে হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬