প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা ২০২৬ সাল পর্যন্ত পরিশোধের জন্য সময় বেঁধে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ‘Primary School Teachers's Welfare Trust Management System (TWTMS)’ সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষকের চাঁদা পরিশোধ নিশ্চিত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, সব শিক্ষকের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা ‘Primary School Teachers's Welfare Trust Management System (TWTMS)’ সফটওয়্যারের মাধ্যমে বিনা ব্যর্থতায় ৩১ অক্টোবরের মধ্যে ২০২৬ সাল পর্যন্ত পরিশোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বিভিন্ন জেলার শিক্ষকদের চাঁদা পরিশোধের হালনাগাদ তথ্যও প্রকাশ করা হয়েছে। এতে কোন জেলায় কতজন শিক্ষক চাঁদা পরিশোধ করেছেন এবং কতজন শিক্ষক এখনো চাঁদা পরিশোধ করেননি, তার তালিকা দেওয়া হয়েছে।


