বদলির তথ্য চূড়ান্ত অনুমোদনে হার্ডকপি চাইল মাউশি

২৪ জুন ২০২৬, ০৬:৪৬ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য চূড়ান্ত অনুমোদনের জন্য হার্ডকপি চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জামানের সই করা এক চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে। 

চিঠিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিষ্ঠান পর্যায়ে বদলি সফটওয়্যারে তথ্য প্রদান করা যাবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রদত্ত তথা অত্র কার্যালয়ের মাধ্যমে যাচাই ও চূড়ান্ত অনুমোদনের তারিখ যথাক্রমে আগামী ৫ জুলাই ও ১৫ জুলাই পর্যন্ত। 

এ পরিপ্রেক্ষিতে তথ্য যাচাই ও চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২৮ জুনের মধ্যে রাজশাহী অঞ্চলের স্কুল অ্যান্ড কলেজ, কলেজের অধ্যক্ষরা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বদলি সফটওয়্যারে প্রদানকৃত তথ্যের রিপোর্ট (প্রিন্টকৃত), সর্বশেষ এমপিও শীট এবং সত্যায়িত টিচার-স্টাফ প্যাটার্ন অগ্রায়ণপত্র সহকারে (স্মারক ও তারিখ উল্লেখপূর্বক) রাজশাহী অঞ্চল পরিচালক দপ্তরে সশরীরে বাহক মারফত হার্ডকপি প্রেরণের জন্য অনুরোধ করা হলো।

রাজশাহী অঞ্চলের স্কুল অ্যান্ড কলেজ, কলেজের অধ্যক্ষদের কাছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য চূড়ান্ত অনুমোদনের জন্য হার্ডকপি চাওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।  

আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সর্বাধিক পঠিত ঈশ্বরচন্দ্র, দ্বিতীয় জিন্নাহ—আরও…
  • ১১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে, বৈঠক কাল
  • ১১ অক্টোবর ২০২৬