বদলির জন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহে চিঠি পাঠাল মাউশি

২১ মে ২০২৬, ০৫:৫৯ PM , আপডেট: ২১ মে ২০২৬, ০৬:০৯ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলির জন্য প্রতিষ্ঠানপ্রধানদের আগামী ১০ জুনের মধ্যে তথ্য পাঠাতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার মাউশির মাধ্যমিকের পরিচালক প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)' জারি করা হয়। উক্ত নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। যার মাধ্যমে বদলি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগণকে নির্দিষ্ট নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনাগুলো হলো-

প্রতিষ্ঠানপ্রধানগণ বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারীদের ডাটা ইনপুট দিবেন এবং প্রদত্ত তথ্যের স্বপক্ষে যাবতীয় ডকুমেন্ট সফটওয়্যারে আপলোড দিবেন। স্কুলের ক্ষেত্রে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক উপপরিচালক (কলেজ)-এর নিকট প্রেরণ করবেন।

May be an illustration of blueprint and text

উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ প্রতিষ্ঠান প্রধানগণের দেয়া তথ্যসমূহ ভেরিফাই করে জেলা শিক্ষা অফিসারের নিকট এবং আঞ্চলিক উপপরিচালকগণ (কলেজ) আঞ্চলিক পরিচালকের নিকট প্রেরণ করবেন। জেলা শিক্ষা অফিসার এবং আঞ্চলিক পরিচালকগণ সকল তথ্য ভেরিফাই করে চূড়ান্ত অনুমোদন দিবেন।

বদলি সফটওয়্যারের এই লিংকে (httpongttdshe.teletalk.com.bd) প্রবেশ করে সংশ্লিষ্ট ব্যবহারকারীগণ তাদের মোবাইলে প্রেরিত User Id এবং Password ব্যবহার করে নিজ নিজ কার্যক্রম সম্পাদন করবেন।

শিক্ষক-কর্মচারীদের কোন ভুল তথ্য ইনপুট/ভেরিফাই চূড়ান্ত অনুমোদন করলে সংশ্লিষ্ট সকলেই দায়ী থাকবেন এবং দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বদলি সফটওয়্যার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানগণকে স্কুলের ক্ষেত্রে জেলা শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকগণ আগামী ২৪/০৫/২০২৬ তারিখের মধ্যে জুম প্লাট ফরমে/সরাসরি মিটিং করে বদলি সফটওয়্যার ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে অবহিত করবেন।

সফটওয়্যার সংক্রান্ত যে কোন প্রয়োজনে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর হেল্ল নম্বর ০১৫০০১২১১২১-৯ এ যোগাযোগ করা যেতে পারে।

বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিচ্ছিন্ন সংযোগ, নেই মিটারও—তবুও বিদ্যুৎ বিল এল ৬৯২ টাকা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬