৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে, যা বলছে মন্ত্রণালয়

৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি চলতি মাসে প্রকাশের পরিকল্পনা করা হলেও সেটি আলোর মুখ দেখেনি। সিলেবাস তৈরি না হওয়া এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারী সংস্থা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের বদলি জনিত কারণে বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য মোট ১১৬টি বিষয়ের সিলেবাস প্রকাশ করতে হবে। এর মধ্যে ১০৬টি সিলেবাস অনুমোদন হলেও আরও ১০টি সিলেবাস যুক্ত হবে। সিলেবাস পুরোপুরি প্রস্তুত হয়ে প্রকাশ না হওয়া পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না এনটিআরসিএ।

সূত্রের তথ্য বলছে, এনটিআরসিএর সদ্য সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিলেও তাকে বদলি করা হয়েছে। এ পদে নতুন চেয়ারম্যান যোগদানের পর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে। এটি করতে কিছুটা সময় লাগতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিগগিরই সিলেবাস অনুমোদনের প্রক্রিয়া শেষ হবে। এরপর এনটিআরসিএ এ সিলেবাস তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে। সিলেবাস এবং ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি সময়ে প্রকাশ করা হবে।’

কবে নাগাদ ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে আমরা আশা করছি আসন্ন ঈদুল আজহার পূর্বেই ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।’

জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে নতুন ল্যাব উদ্বোধন করলেন…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফোনালাপ করছিলেন নিপুন, বাইরে যেতে বললেন স্পিকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডি-সিইওর নিয়োগ বাতিল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬