সাড়ে ১৯ হাজার প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহে ৫ দিন পুষ্টিকর খাবার দেবে সরকার

০৪ আগস্ট ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা © সংগৃহীত

১৫০ উপজেলার ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহে ৫ দিন (স্কুল কর্মদিবসে) পুষ্টিকর খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সোমবার (৪ আগস্ট) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে রংপুর জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। 

মতবিনিময় সভায় বলা হয়, বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও গুণগত শিক্ষা অর্জনে সহায়তা করা এবং পুষ্টিকর খাদ্য সরবরাহের মাধ্যমে তাদের পুষ্টিগত অবস্থার উন্নয়নের লক্ষ্যে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ে ৩.১৩ মিলিয়ন শিক্ষার্থীদের সপ্তাহে ৫ দিন (স্কুল কর্মদিবসে) পুষ্টিকর খাবার বিতরণ করা হবে। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার। অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল অনুষ্ঠানে সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা শাসক নয়, সহায়তাকারীর। তাদের কাজ হচ্ছে বিদ্যালয়গুলোতে যে সকল সমস্যা রয়েছে সেগুলো সমাধানে সহায়তা করা। পাশাপাশি, বিদ্যালয়ের শিক্ষকদের উদ্বুদ্ধ করা। যদি সকলেই এই লক্ষ্য নিয়ে কাজ করতে পারে, তাহলে প্রাথমিক শিক্ষার প্রকৃত উন্নয়ন ঘটবে। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনগণ। তাই  দেশের মানুষকে জনসম্পদে পরিণত করতে হবে।

মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ না দেওয়ায় বিদ্যুৎ বন্ধের নাটক সাজ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম নিয়ে দুই দিনব্যাপী…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এমআরএতে ৭ পদে চাকরি, আবেদন চলবে ১৬ অক্টোবর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9