তিন দাবিতে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু আজ

২৬ মে ২০২৫, ০৭:৪৫ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৫ AM
প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন © ফাইল ফটো

তিন দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ সোমবার (২৬ মে) থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। রবিবার (২৫ মে) সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে তিন দফা দাবি আদায়ে গত ২১ মে থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন সহকারী শিক্ষকরা। তার আগে এক ঘণ্টা এবং দুই ঘণ্টা করে পর্যায়ক্রমে কর্মবিরতি পালন করা হয়।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো— কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম (এগারো) গ্রেডে বেতন নির্ধারণ; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

এছাড়া, তারা বর্তমান নিয়ম অনুযায়ী শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যেন কেবলমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, সেই দাবিও জানানো হয়েছে।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ায় বাড়ির সামনে ছাত্রীকে ছুরিকাঘাত, সরকারের পদক্ষেপ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বাসসেবা বন্ধ, ভোগান্তিতে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১০ নভেম্বর ২০২৬
৩৮ পদে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এইচএসসি পাস…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950