বিকাশ-রকেটের ব্যালেন্স দেখতে ৪০ পয়সা লাগবে

১৭ জুন ২০১৯, ০৬:২০ PM

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ-রকেট, নগদ, ইউক্যাশসহসহ সবার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে গ্রাহকদের কাছ থেকে ৪০ পয়সা করে কাটা হবে। এতদিন মোবাইল অপারেটরগুলো এ সেবা বিনামূল্যে দিলেও এখন থেকে এ সুবিধা থাকছে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে সব মোবাইল অপারেটর এটি কার্যকর করতে যাচ্ছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার জন্য এমএফএস অপারেটররা মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক ব্যবহার করে। এ নেটওয়ার্ক ব্যবহারের জন্যই এখন থেকে এমএফএস অপারেটদের তাদের পয়সা দিতে হবে।

বৃহস্পতিবার এ-সংক্রান্ত এক নিদের্শনা জারি করা হয়েছে হলেও রোববার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ নির্দেশনায় বলা হয়, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে প্রতিবার লেনদেন, ব্যালেন্স চেক বা স্টেটমেন্ট নেওয়াসহ নানা ধরনের কাজকে একেকটি সেশন ধরা হবে। প্রতিটি সেশনের সময় হবে ৯০ সেকেন্ড। প্রতি ৯০ সেকেন্ডের একেকটি সেশনের জন্য মোবাইল ফোন অপারেটরদের ৮৫ পয়সা করে দিতে হবে।

এছাড়া একেকটি সেশনের মধ্যে দুটি এসএমএসও থাকবে। তবে শুধু ব্যালেন্স চেক করতে গ্রাহককে সেশনের চার্জ দিতে হবে ৪০ পয়সা।

‘আমরা কেউ আবেদ ক্যাডার নই, মেধা-যোগ্যতায় সুপারিশপ্রাপ্ত হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬