বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নতুন ডিজি মুনীর চৌধুরী

১৯ মার্চ ২০১৯, ০৪:৩৯ PM

© টিডিসি ফটো

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকসহ ১২জন অতিরিক্ত সচিবকে সরকার বদলি করেছে জানিয়ে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার রাতে এ প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক অতিরিক্ত সচিব মুহাম্মদ মুনীর চৌধুরীকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব তাহমিনা আখতারকে বিআইএম-এর মহাপরিচালক করা হয়েছে। ভূমি আপিল বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওএসডি অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষকে।

শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব আবুল কাশেমকে শিল্প মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব উৎপল কুমার দাসকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিককে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়।

মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের পরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ আল-আমিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আব্দুল হান্নানকে বিদ্যুৎ বিভাগে বদলি করা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন মোস্তাক হাসান মো. ইফতেখারকে ওএসডি করেছে সরকার।

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬