সৌরজগতের বাইরে প্রথম পানিতে আবৃত গ্রহের সন্ধান

২৭ আগস্ট ২০২২, ০৫:১৩ PM
পানিতে আবৃত গ্রহ

পানিতে আবৃত গ্রহ © ফাইল ছবি

সৌরজগতের বাইরে প্রথম পানিতে আবৃত গ্রহের সন্ধান মিলেছে। কানাডার মন্ট্রিয়েল ইউনিভার্সিটির গবেষকরা এ গ্রহ খুঁজে বের করেন। টিওআই-১৪৫২ নামে এই গ্রহ দুটো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করছে। পৃথিবী থেকে গ্রহটি ১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।

বিজ্ঞানীরা বলছেন, নতুন সন্ধান পাওয়া এই গ্রহের জলবায়ু, প্রকৃতি ও পরিবেশ পৃথিবীর মতোই। তবে সেখানকার পানির পরিমাণ পৃথিবীর চেয়েও বেশি। খবর বিবিসির।

মন্ট্রিয়েল ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিক্স বিভাগের পিএইচডি শিক্ষার্থী চার্লস ক্যাডিয়েক্স বলেন, টিওআই-১৪৫২ বেষ্টিত গ্রহ মহাসাগরবেষ্টিত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তা হওয়ার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন: আলোচিত ইউএনও মাহমুদাকে এবার চট্টগ্রামে বদলি

তিনি আরও বলেন, ব্যাসার্ধ ও ভর অনুযায়ী এই গ্রহের ঘনত্ব অনেক কম। সাধারণত পৃথিবীর মতোই এতে ধাতু ও শিলা পাওয়া যেতে পারে।

গবেষকদের এই দল আশা করছে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এ বিষয়ে আরও অনেক তথ্য তুলে ধরতে সমর্থ হবে এবং বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
  • ১২ আগস্ট ২০২৬
কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬