এসিআই বেভারেজেসের হাত ধরে বাংলাদেশের বাজারে ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু

০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ PM
এসিআই বেভারেজেসের হাত ধরে বাংলাদেশের বাজারে ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু

এসিআই বেভারেজেসের হাত ধরে বাংলাদেশের বাজারে ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু © সংগৃহীত

আন্তর্জাতিকভাবে জনপ্রিয় কফি ব্র্যান্ড ম্যাককফি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এসিআই ফুডস লিমিটেডের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এসিআই বেভারেজেস সিঙ্গাপুরভিত্তিক এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডির সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে ব্র্যান্ডটির কার্যক্রম শুরু করেছে।

বুধবার (৭ অক্টোবর) ঢাকার স্বপ্ন বনশ্রী ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে ম্যাককফির বাংলাদেশে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্যোগটি বাস্তবায়নে মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি সার্বিক সহযোগিতা করেছে।

প্রাথমিকভাবে ম্যাককফি অরিজিনাল ও ম্যাককফি গোল্ড জার বাজারজাতের মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে ব্র্যান্ডটি। ভবিষ্যতে দেশেই ম্যাককফি জার ও থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কফিপ্রেমীদের জন্য আরও নতুন পণ্য বাজারে আনার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

এসিআই বেভারেজেসের যাত্রা শুরু হয়েছিল আন্তর্জাতিক ব্র্যান্ড সানকুইকের মাধ্যমে। পরে এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস বাজারে এনে প্রতিষ্ঠানটি তার বেভারেজ পোর্টফোলিও আরও বিস্তৃত করে। বাংলাদেশে হট বেভারেজ, বিশেষ করে কফির জনপ্রিয়তা ও বাজারের সম্ভাবনা বিবেচনায় ম্যাককফিকে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ম্যাককফি ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেডের অন্যতম আন্তর্জাতিক ব্র্যান্ড। সিঙ্গাপুরভিত্তিক এ প্রতিষ্ঠানটি বিশ্বের ৬০টিরও বেশি দেশে ম্যাককফি বাজারজাত করে। ইনস্ট্যান্ট কফির পাশাপাশি চা, হট চকলেট ও বিভিন্ন ধরনের স্ন্যাকসও উৎপাদন ও বাজারজাত করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এসিআই ফুড অ্যান্ড বেভারেজের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডির ডিরেক্টর প্রদীপ চৌহান ও জেনারেল ম্যানেজার তান বুন হুয়া। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন মিৎসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড। ১৯৫৮ সালে লিয়াজোঁ অফিস হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির বাণিজ্য, অবকাঠামো, কৌশলগত বিনিয়োগ, ধাতু, রাসায়নিক, খাদ্য ও কৃষি এবং জ্বালানিসহ বিভিন্ন খাতে কার্যক্রম রয়েছে।

এসিআই গ্রুপের সঙ্গেও মিৎসুইয়ের সাম্প্রতিক সময়ে একাধিক অংশীদারত্ব তৈরি হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি এসিআই মোটরস লিমিটেডে বিনিয়োগ করে। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এসিআই লজিস্টিকস লিমিটেডকে কনভার্টিবল লোন দেওয়ার ঘোষণা দেয় মিৎসুই। এসিআই লজিস্টিকস পরিচালিত ‘স্বপ্ন’ বর্তমানে দেশজুড়ে ১ হাজার ১০০টির বেশি স্টোর নিয়ে দেশের অন্যতম বৃহৎ গ্রোসারি রিটেইল চেইন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬