সোনালী ব্যাংকে বৈষম্য দূর করে নূন্যতম একটি পদোন্নতি কার্যকরের দাবি

২৫ আগস্ট ২০২৬, ০৫:১৯ PM
সোনালী ব্যাংক পিএলসি

সোনালী ব্যাংক পিএলসি © সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক ‘সোনালী ব্যাংক পিএলসি’-তে দীর্ঘদিনের পদোন্নতি বৈষম্য দূর করে অন্তত একটি করে পদোন্নতি দেওয়ার দাবি জানিয়েছেন বঞ্চিত কর্মকর্তারা। মঙ্গলবার (২৫ আগস্ট) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে এই দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বঞ্চনার শিকার হওয়া কর্মকর্তারা।

স্মারকলিপিতে বলা হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার মেধা তালিকায় প্রথম দিকে অবস্থান করে চাকরিতে যোগ দেওয়া সত্ত্বেও সোনালী ব্যাংকের কর্মকর্তারা পদোন্নতির ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (রূপালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক) তুলনায় পিছিয়ে রয়েছে। বৈষম্যমূলক অর্গানোগ্রাম ও পদোন্নতি নীতিমালার কারণেই এমন জটলা তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের।

স্মারকলিপিতে বিগত বছরগুলোতে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগপ্রাপ্তদের বর্তমান পদবির একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়।

এতে বলা হয়, ২০০৯-১০ ব্যাচে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেয়া সোনালী ব্যাংকের কর্মকর্তারা বর্তমানে সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) পদে রয়েছেন। কিন্তু সমসাময়িক রূপালী ও কৃষি ব্যাংকের কর্মকর্তারা সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে উন্নীত হয়েছেন। একইভাবে ২০১১-২০১৪ সময়ে অফিসার পদে যোগ দেওয়া সোনালী ব্যাংকের কর্মীরা বর্তমানে প্রিন্সিপাল অফিসার (পিও) কিংবা এক্সিকিউটিভ অফিসার (ইও) পদে আটকে আছেন, যেখানে অন্যান্য ব্যাংকের সমসাময়িক কর্মীরা ইতোমধ্যে এসপিও পদে উন্নীত হয়েছেন।

সোনালী ব্যাংকে ২০১৬ থেকে ২০২০ ব্যাচে যোগ দেওয়া সিনিয়র অফিসাররা এখনও কোনো পদোন্নতি পাননি। অথচ একই সময়ে রূপালী ও কৃষি ব্যাংকে যোগ দেওয়া প্রার্থীরা প্রিন্সিপাল অফিসার (পিও) পদে পদোন্নতি পেয়েছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের অর্গানোগ্রাম অনুযায়ী সোনালী ব্যাংকের মোট শাখা এক হাজার ২৩৫টি এবং ২০২৫ সালে নীট মুনাফা এক হাজার ৩১৩ কোটি টাকা। অপরদিকে রূপালী ব্যাংকের শাখা ৫৩৭টি এবং মুনাফা মাত্র সাত হাজার কোটি টাকার কাছাকাছি। মুনাফা ও শাখার দিক থেকে সোনালী ব্যাংক অনেক এগিয়ে থাকলেও অনুমোদিত পদের সংখ্যানুপাতে সোনালী ব্যাংকের কর্মকর্তারা চরম অবমূল্যায়নের শিকার বলে দাবি বঞ্চিতদের।

স্মারকলিপিতে বলা হয়, রূপালী ব্যাংক পিএলসি বিগত ২০২৪ ও ২০২৫ সাল ভিত্তিক অফিশিয়েটিং পদ্ধতিতে পদোন্নতি দিয়ে তাদের সব বঞ্চনা দূর করেছে। ফলে সোনালী ব্যাংকেও একই নীতি অনুসরণ করে দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনা দূর করার সুযোগ রয়েছে। 

এতে বঞ্চিত কর্মকর্তারা দাবি করেছেন, সোনালী ব্যাংক পিএলসি-তে বিগত সরকারের আমলে (২০০৯–২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত) পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বর্তমান গ্রেড থেকে পরবর্তী গ্রেডে নূ্যনতম একটি পদোন্নতি ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর করতে হবে। এছাড়া বছরের যে সময়েই পদোন্নতি দেওয়া হোক না কেন, ‘কাট অফ ডেট’ ৩১ ডিসেম্বর এবং ‘ইফেক্ট ডেট’ ১লা জানুয়ারি ধরে হিসাবায়ন করারও দাবি জানানো হয়েছে।

চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
গবেষণায় অবদানের জন্য ৫৯ গবেষককে সম্মাননা দেবে ঢাবি 
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি
  • ২৫ আগস্ট ২০২৬
রাজনৈতিক সুপারিশে সিট বরাদ্দের অভিযোগ, তালিকা বাতিলের দাবি …
  • ২৫ আগস্ট ২০২৬