এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন মোরতাজুল করিম বাদরু

২৫ আগস্ট ২০২৬, ০৫:১১ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০৫:১৩ PM
খোন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু)

খোন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু) © সংগৃহীত

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন সাবেক যুবদল নেতা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খোন্দকার মো. মোরতাজুল করিমকে (বাদরু)।

মঙ্গলবার (২৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ক্ষুদ্রঋণ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ ৫.২(১) ও ৮.৩(১) অনুযায়ী খোন্দকার মো. মোরতাজুল করিমকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বিএনএফের সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আতাউল মণ্ডল প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।

প্রসঙ্গত, মোরতাজুল করিম বাদরু বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের আলাল-নিরব কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন। 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬