নতুন বাজেট

রেল ও মেট্রোরেলে প্রবীণরা পাচ্ছেন যে সুবিধা

১২ জুন ২০২৬, ০৯:০২ AM , আপডেট: ১২ জুন ২০২৬, ০৯:০২ AM
২০২৬-২০২৭ অর্থবছরে প্রস্তাবনা বাজেটে মেট্রোরেল ও রেলে চড়া প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে

২০২৬-২০২৭ অর্থবছরে প্রস্তাবনা বাজেটে মেট্রোরেল ও রেলে চড়া প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে © সংগৃহীত

জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনের ভাড়া সম্পূর্ণ ফ্রি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মেট্রোরেল ভাড়ায় তাদের জন্য ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকেরা ট্রেনে বিনামূল্যে ভ্রমণ এবং মেট্রোরেল ২৫ শতাংশ ছাড় পাবেন।

এই সুবিধার ফলে প্রবীণ নাগরিকদের রেল ও মেট্রোরেলে যাতায়াতে খরচ কমবে। তাদের জীবনযাত্রা কিছুটা হলেও স্বস্তিকর হবে।

এ ছাড়া এই বাজেট বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হবে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৮ লাখে বাড়ানো হবে এবং মাসিক ভাতা ১ হাজার টাকা করা হবে। প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতার সংখ্যা ১ লাখে উন্নীত করা হবে এবং স্তরভেদে মাসিক ভাতা ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা করা হবে।

মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ দশমিক ৯৫ লাখ মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা দেওয়া হবে। ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬