বিএসইসি চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

০৪ জুন ২০২৬, ১২:১৬ PM
খন্দকার রাশেদ মাকসুদ

খন্দকার রাশেদ মাকসুদ © খন্দকার রাশেদ মাকসুদ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। এর আগে, তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। 

একইসঙ্গে আরও ৪ জন কমিশনারও পদত্যাগ করেছেন। তারা হলেন, মোহসীন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ ও মো: সাইফুদ্দিন। 

গত ২ জুন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে দুই সপ্তাহের মধ্যে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠন করা হবে বলে ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর পরপরই চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগের ঘটনা ঘটলো। তবে, অন্তর্র্বতী সরকারের সময় থেকেই বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীরা আন্দোলন করে আসছিলেন।

পদত্যাগের বিষয়ে এক বার্তায় পদত্যাগী চেয়ারম্যান জানান, গত ২১ মাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর তিনি ব্যক্তিগত উদ্যোগ ও পরিকল্পনায় মনোযোগ দেওয়ার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬