এমজি ব্রান্ডের গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাচ্ছেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

১৭ মে ২০২৬, ১১:১৮ AM
প্রাইম ব্যাংক পিএলসি এবং র‍্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে

প্রাইম ব্যাংক পিএলসি এবং র‍্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে © সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি এবং স্বনামধন্য অটোমোবাইল সরবরাহকারী প্রতিষ্ঠান র‍্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি) একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। যার মাধ্যমে ব্যাংকের সম্মানিত গ্রাহকরা এমজি গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবে।

শনিবার (১৬ মে) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত র‍্যানকন ব্রিটিশ মোটরসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতাটি চূড়ান্ত করা হয়। এর ফলে ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকরা এখন বিশেষ বাণিজ্যিক সুবিধাও ভোগ করতে পারবেন।

স্বাক্ষরিত এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসি-র সম্মানিত গ্রাহকরা এখন থেকে এমজি (MG) ব্র্যান্ডের যেকোনো মডেলের গাড়ি কেনার ক্ষেত্রে র‍্যানকন ব্রিটিশ মোটরস থেকে বিশেষ মূল্যছাড় ও অগ্রাধিকারমূলক সুবিধা পাবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ  এবং র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং র‌্যানকন ব্রিটিশ মোটরস লিমিটেড (এমজি)-এর চিফ এক্সিকিউটিভ অফিসার হোসেন মাশনুর চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬
নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল সভাপতি আটক, ভ…
  • ০৭ আগস্ট ২০২৬
শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন—প্রশ্ন রাশেদ খাঁনের
  • ০৭ আগস্ট ২০২৬
ভিডিও কলে পলিটিক্স না করে অফলাইনে আসেন—নুরকে কেন এ কথা বললে…
  • ০৭ আগস্ট ২০২৬
চাকরির কথা বলে তরুণীদের আটকে রেখে পর্নোগ্রাফি তৈরি, স্বামী-…
  • ০৭ আগস্ট ২০২৬