মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর

১৭ মে ২০২৬, ০২:১৪ AM
হাবিবুরের হাতে চেক তুলে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান

হাবিবুরের হাতে চেক তুলে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান © টিডিসি ফটো

মার্সেলের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা জিতেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া দক্ষিণ পাড়া গ্রামের যুবক হাবিবুর রহমান। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় তিনি এ পুরস্কার পান। একটি ফ্রিজ কেনার সুবাদে নগদ ১০ লাখ টাকা পেয়ে আনন্দে ভাসছেন হাবিবুর।

সম্প্রতি মির্জাপুরের তক্তারচালা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ও অভিনেতা ইরফান সাজ্জাদ আনুষ্ঠানিকভাবে হাবিবুর রহমানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বির, ডেপুটি হেড অব বিজনেস মতিউর রহমান, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং মার্সেলের ডিস্ট্রিবিউটর শোরুম ‘হোম ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী ওসমান গনি।

চেক গ্রহণের পর হাবিবুর রহমান বলেন, ‘কোনো পণ্য কিনলে দুই-তিনশ টাকা পাওয়া যায় জানতাম। লাখ লাখ টাকা পাওয়ার বিষয়টি শুধু নাটক-সিনেমায় দেখতাম। কিন্তু সেই নাটক-সিনেমার দৃশ্যপটই এবার আমার জীবনে সত্যি হয়েছে। মার্সেলের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়া সত্যি এক অবিশ্বাস্য ব্যাপার। ক্রেতাদের এতো বড় সুবিধা দেয়ায় মার্সেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। মার্সেল থেকে পাওয়া এই ১০ লাখ টাকায় বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণের চেষ্টা করবো।’

অনুষ্ঠানে সাদিয়া আয়মান বলেন, ‘মার্সেল পণ্যের গুণগত মান অনেক ভালো। আমি মার্সেল ব্র্যান্ডের পণ্য ব্যবহার করছি। দেশীয় পণ্য কেনার মাধ্যমে দেশের উন্নয়নেও অংশ নেয়া যায়। তাই আমাদের সবারই মার্সেলসহ দেশীয় ব্র্যান্ডের পণ্য ক্রয় ও ব্যবহার করা উচিৎ।’

ইরফান সাজ্জাদ বলেন, ‘মার্সেল শুধু নিজেদের ব্যবসায়ের লাভের চিন্তা করে না। তারা ক্রেতাদের সুবিধার কথাও চিন্তা করে। দেশব্যাপী মার্সেলের পণ্য কিনে হাজার হাজার ক্রেতা স্বাবলম্বী হচ্ছেন। এতে এক দিকে দেশের টাকা দেশে থাকছে। অন্যদিকে আমাদের দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে।’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মার্সেলের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ক্রেতারা ১০ লাখ টাকা জয়ের সুযোগ পাচ্ছেন। এছাড়া রয়েছে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, আকর্ষণীয় ক্যাশব্যাকসহ নানা সুবিধা। ঈদুল আজহা পর্যন্ত দেশজুড়ে মার্সেল পণ্য কিনলে এসব অফার উপভোগ করতে পারবেন ক্রেতারা।

বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
এবার এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে হামলা, আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বিএনপি এমপি বাবরের অপারেশন
  • ১২ নভেম্বর ২০২৬
গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950